চিত্ত হারায়
শংকর ব্রহ্ম
(এক).
যখন তোমার পাই না দেখা
ঘুরি তখন একা একা
বন-বাদারে কাহার তরে
জানি না যে আমি নিজে কীসের খোঁজে
আবার তোমার দেখা পেলে
হেসে খেলে দিন যে ফুরায়
চিত্ত হারায় তোমার মাঝে,
আমি তখন আর কিছুই খুঁজি না যে
( দুই)
ভিতরে ছিল চাঁদের আলো বাইরে অন্ধকার
খোলা ছিল সেদিন তোমার মনের যত দ্বার
কোন চাবিতে খুলে ছিল জানা হয়নি আর
সেই চাবিটা হারিয়ে গেছ খোঁজ পাইনি তার
খুঁজে বেড়াই সেটাই এখন
হারিয়ে গেছে কোথায় সে ধন
খুঁজছি আমি সেটাই শুধু সারা জীবন ধরে
গ্রাম ছাড়িয়ে শহর ছেড়ে বাইরে এবং ঘরে
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন