চির সত্য নয়
শংকর ব্রহ্ম
বাড়তে বাড়তে এক সময়
সমস্ত বাসনাগুলো জমে জমে পাহাড় হয়ে ওঠে
নদী তার বুক চিড়ে বেরিয়েই সমতলে ছোটে
নদীর বুকে যে এত বাসনা রয়েছে
তার কথা বোঝে কোন মানব মানবী?
তার কথা বোঝে গাছপালা
জলের বদলে তাকে ফুল দেয় ফল দেয়
আর দেয় ছায়া তবু সব কিছু মায়া
এই ভেবে নদীর অতলে নেবে
কেউ কেউ পবিত্রতা খুঁজে পেতে চায়
এই কথা সত্য কিন্তু চির সত্য নয়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন