ছেঁড়াপাতা
শংকর ব্রহ্ম
ভালবাসার কাঙাল আমি
প্রেমের মোহ জালে
যখন তখন জড়িয়ে পড়ি
সন্ধ্যায় সকালে
রমণীরা চায় না কিছু আর
একটু সঙ্গসুখ
একটু মান্যতা চায় শুধু,
দিয়ে তার সঞ্চয়ের সবটুকু মধু
এক জীবনে অনেক যাপন
কেউ এলো,কি এলো না
এই বয়সে,মোটেও আমার
দুষ্টুমিটা গেলো না
তোমায় নিয়ে লিখলে কাব্য
পরক্ষণেই হয় তো ভাবব
এখন বড় দুঃসময়
কাব্য করার সময় নয়
দুঃখ তোমার পোষা বলেই
দেখা দেয় সে নানা ছলেই
দুপুর যদি উপুর হয়ে
বাজায় নূপুর মনে
বুঝতে তখন ভাবছে তোমায়
কোন আপন জনে
গল্প কবিতা আসলে সবই তা
প্রাণের কথা হয়ে উঠলে পরে
পৌঁছে যাবে তা অনয়াসেই
পাঠকের অন্তরে
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন