বুকের ব্যথা
শংকর ব্রহ্ম
জানি তুমি কোনদিনও কাছে আসবে না আর,
তবু বারবার করি অনুভব,
আর তারপর গাছে গাছে
পাখি দেখি,তুমি আর কই
ভাবি তুমি যদি পাখি হতে অই,
তোমাকে টানিয়া বুকে,যখন তখন
আদরে সোহাগে সুখে,ভরিয়া দিতাম।
পাখি আর বুকে আসে কই?
চাঁদ হাসে আকাশের বুকে, আনন্দে সুখে
তুমিও তো হাসতে একদিন? যেন মনে পড়ে ক্ষীণ!
এই বুক শূন্য করে বসে আছি সেই
এই বুকে চাঁদ আজ আর আসে আজ কই?
অমারাত্রির নেশা বুকে জাগে
অন্ধকারে ভরে ওঠে মন,
তবু সর্বক্ষণ ভাবি যে তোমার কথা
বুকে নিয়ে অসম্ভব ব্যথা।
চাঁদ আর আসে না এখন,
বুকে পড়ে হাসে না তেমন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন