বুঝিবে তখন
শংকর ব্রহ্ম
প্রেম তো ছিল একটু দূরে
দাঁড়িয়ে তোমার আশপাশে
শিশির ছিল উপুর হয়ে
ফুলের উপর আর ঘাসে,
এখন তোমায় দেখিব কেবলই
পরাণ ভরিয়া দু'চোখে ভরে
পূজারী যেমন প্রদীপের আলো
প্রাণের আবেগে ধরে
প্রতিমার ওই নিবিড় মুখে,
বিহ্বল হয়ে আপনার সুখে
আমিও তেমন মুখখানি তুলে
চুম্বন দেব অধরে,
বুঝিবে তখন ভালবাসি আমি
প্রিয়ারে আমার কি করে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন