বুঝে নিতে হবে
শংকর ব্রহ্ম
নেই ভাবতে নেই
নেই ভাবলে ফাঁকা ফাঁকা লাগে,
মনে কর আছে ধারে কাছে
কয়েকটি নক্ষত্র ছড়িয়ে ছিটিয়ে,
কিংবা আকাশের বুকে ভেসে আছে চাঁদ
ইচ্ছে হলে ভাব সেও আছে ধারে কাছে
যাকে তুমি গভীর গোপন টানে
মনে প্রাণে চাও।
নেই ভাবতে নেই, নেই ভাবলে
উর্বর জমিতে ঢুকে পড়ে নোনা জল
বরং মনে মনে ভাব,
সারা মাঠে সোনার ফসল ভরে আছে
গাছে গাছে ফুটে আছে ফুল
বিলকুল ভরে আছে সবই,
যেখানে থাকার কথা যা যা।
ভাব, তোমার একান্ত যা চাই
সবই আছে মজুত ভান্ডারে
প্রয়োজনে তোমাকে তা বুঝে নিতে হবে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন