বিষাদ
শংকর ব্রহ্ম
১).
বিষাদ কবে যে ফুরাবে আমার জীবন থেকে?
এবার শীতেও কাটবে না বিষাদ,বিষাদে ও শীতে
বুঝি প্রাণখানি যায় -
ভাল করে গায়ে টানি , ছেঁড়া কাঁথা-কানি
কথা ছিল,
ছিল ব্যথা
ছিল সব যথযথা
ছিল না যা -
আকূলতা,সবটাই ছিল যথা
যেন কোন প্রতিচ্ছবি আর সব কথকতা।
২).
এক একটা আস্ত দিন আমাকে গ্রাস করে
যেন ভরে রাখে বিষাদে
তাকে আমি রাত্রি দিয়ে মুড়ে ফেলি -
কুয়াশায় ঢেকে রাখি।
সারাদিনের ঘটনা প্রবাহ
হিম হয়ে জমে থাকে বুকের ভিতরে,
বুকের কপাট খুলে পরদিন আমি
উনুনের ছাই ভেবে দূরে ডাস্টবিনে ফেলে আসি।
আবার নতুন করে শুরু হয় দিনে -বিষাদের ভয়,
সত্যিই কি এর- নেই কোন প্রতিকার,ক্ষয়?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন