বেশ করি
শংকর ব্রহ্ম
আসবে তুমি এই না ভেবে
ছিলাম আজও অপেক্ষায়
দরজা খুলে তাকিয়ে দেখি
হঠাৎ, তুমি বারান্দায়।
আনন্দে মন নাচতে থাকে
এখন আমি কি করি?
ইচ্ছে করে আদর করে
বুকের ভিতর চেপে ধরি।
কষ্ট তুমি অনেক দিলে
কিন্ত হঠাৎ কাছে এলে
এরপরে আর কি বলি?
তুমি আমার প্রিয় বলে
ইচ্ছে করে জড়িয়ে ধরে
আদর করে বেশ করি
ইচ্ছে করে তোমায় ধরে
আচড়ে কামড়ে শেষ করি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন