বীরের সম্মান
শংকর ব্রহ্ম


বাসনায় লিপ্ত থাকি কামনায় লীন
এইভাবে কেটে যায় আমাদের দিন

বীরের সাধনা ত্যাগ ছাপা থাকে বইয়ে
জলযোগ সারি আমরা দই-চিড়া-খইয়ে

স্বার্থের একচুল হানি হলে পরে
মরি সব কামড়া-কামড়ি করে

জীবনটা আমাদের এইভাবে কাটে
বীরের সম্মান সব তোলা থাকে লাটে।