বশ করেছে
শংকর ব্রহ্ম
ছিলাটানা ধনুকের মতো,
নদীটির কাছে আসে
একরাশ সাদা বক সারি সারি উড়ে
সময় অস্থির বেগে ছুটে যায় নক্ষত্রের দিকে।
গোধূলীর আলো নিভে এলে পরে
হলুদ পাতারা, ঝরে যায় ধীরে ধীরে
একে একে সকলেই ঘরে ফেরে
নদী কি ফেরার কথা ভাবে?
আমিও নদীর মতো ছুটে যাই
জীবন আর মৃত্যুর সঙ্গমের দিকে।
তোমার কথা ভাবতে গিয়ে আমি
নদীর কাছে একা এসে বসেছিলাম
নদী আমায় অলীক সুখের গল্প বলে বশ করেছে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন