বসন্ত পঞ্চমী
শংকর ব্রহ্ম
শীতকাল এলে
আমার খুব সরস্বতী-পুজোর দিনটার কথা মনে পড়ে।
মনে পড়ে ভোরে উঠে বাগান থেকে ফুল তুলে,
তারপর কাঁচাহলুদ বাটা তেল গায়ে মেখে শীতল জলে স্নান
আহা কী মজার শিহরণ,
হি হি করে কাঁপতে কাঁপতে স্কুল-ড্রেস পরে,
অঞ্জলি দিতে স্কুলে দৌড় . . . .
সেখানে অঞ্জলি দিয়ে বন্ধুদের সঙ্গে হৈ-হুল্লোর,
এতদিন কুল খাওয়া বারণ ছিল
কুল খেয়ে স্বাধীনতা নির্বাহ।
তারপর বাড়ি ফিরে, মা বাবাকে প্রণাম সেরে,
দিনটা আনন্দে সমাপন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন