বর্ষাযাপন
শংকর ব্রহ্ম
আপন খেয়ালে বায়ু বয়ে যায়
অলস মন্থরভাবে কাটে যে সময়
হয়ে থাকি আমি গাঢ় মোহময়
কী করে তোমার কাটে যে সময়?
উড়ো উড়ো মেঘ মেলে দেয় ডানা
দূরে উড়ে যেতে নেই কোনও মানা
যেতে যেতে দূরে ঝারে যদি ডানা
ঝরে পড়ে কিছু জ’লো রেণু দানা।
পাখি নেই গাছে, আশ্রয় নীড়ে
ডুবে থাকি আমি স্মৃতির গভীরে,
হঠাৎ খেয়ালে মনে পড়ে যায়
তুমি কাছে ছিলে গত বর্ষায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন