বারাঙ্গনা
শংকর ব্রহ্ম
আমরা যে সব কামদেবের সাঙাৎ
দাঁড়িয়ে থাকি সন্ধ্যা থেকে রাত
পুরুষরা হয় দেখলে পড়েই কাৎ,
ধনী গরীব সবাই যে চায় সাথ।
ক্ষুধার জ্বালা খুব কষ্ট দেয় বলে
সন্ধ্যা হলেই সব পথে আসি চলে
এসে কেবল গতরটাই বেচতে হয়
তাতে যে আর নেই কোন সংশয়।
তবে তোমরা যারা মেধা বেচে খাও
তারা কি আর কোন কৈফিয়ত দাও?
বল আমাদের তবে ঘৃণা কর কেন,
আর সবাই ধোয়া তুলসীপাতা যেন?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন