বড়দিনের কবিতা
শংকর ব্রহ্ম
তুমি যাকে ভালবাসা বল আমি নিজে
মানে তার বুঝি না যে,
কী করে বাসব তবে ভাল?
ভালবেসে যদি নিজে দূরে থাকা যায়,
ভালবাসা বেঁচে থাকে তবে নির্দিধায়।
মনটাই সোজা রাখা হয় বড় দায়,
সোজা কথা মনে ঢুকে সব বেঁকে যায়।
কথার কথা শুনি কত,সব লোকই তা বলে,
সে সব কথাই দেখি আবার হাট-বাজারে
খুশ মেজাজে চলে।
কথার মত কথা বল বলতে ক'জন পারে?
যেকথা শুনলে পড়ে, মনের খুশি বাড়ে।
সোজা কথা বলা বুঝি
এত খুব সোজাসুজি?
মন নিয়ে খেলা করি মন নিয়ে বাঁচি,
এই মন আছে তাই, তুমি আমি আছি।
বান্ধবীর সঙ্গে বড়দিন যাক
বাকী সব দিনগুলো কবিতার থাক।
বহু ঋণ জমে আজ বন্দকী হৃদয়
নিলাম হতে এখন আর পায় না সে ভয়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন