বন্যা
শংকর ব্রহ্ম
ভেসে যায় ,
অই দেখ শ্মশানের পোড়া কাঠ ভেসে যায়
দুকূল ছাপিয়ে জল ছুটে যায় সব দিকে ,
সব ভেসে যায়
ঘর-বাড়ি জীব-জন্তু মানুষের লাশ।
মানুষের লাশ
শ্মশানে নেবার মত কোন লোকজন নেই ,
আঁচড়ে-কামড়ে-ছিঁড়ে খাবে কোন পশু নেই ,
শুধু পঁচে উঠে দুর্গন্ধ ছড়াবার অপেক্ষায়।
মানুষের কৃত্রিম পাপ-পুণ্য , ন্যায়-অন্যায়
সব ভেসে যায় ,
সম্পর্কের সুতোগুলো ছিঁড়ে যেতে চায়।
নিবেদিত সব ফুল ভাসে
ভেসে ভেসে দূরে চলে যায়।
দু'কূল ছাপিয়ে জল ছুটে যায়
জলে ভাসে মানুষের ছানা ,
জল শুধু ফুঁসে ফুঁসে ওঠে
নিজের স্বভাবে।
স্রোতের চাড়াল টানে
ডুবে যায় প্রকৃতি সুন্দরী।
সভ্যতার সৌধ-মিনার ,
এভাবেই ধ্বসে যায় একদিন
প্রকৃতির অমোঘ নিয়মে।
সাপও আশ্রয় নেয় গাছের শাখায় মানুষের সাথে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন