বইছে তুফান
শংকর ব্রহ্ম
দেশে যখন বইছে তুফান
নদী এখন খরস্রোতা,লেগেছে বান
লাগিয়ে জান বাজি
হাওয়ার মুখে পাল তুলে দাও
ওগো সুজন মাঝি।
নিরুদ্দেশের পথে যাত্রা যাদের
ডুববে নাকি ভাসবে তরী
ভাবলে কি আর চলে তাদের?
বিপদ আপদ তুচ্ছ সেটা মন মানে না
জীবন নদীর শেষ যে কোথায়
কেউ জানে না।
দেখছি নদী খরস্রোতা
হয়তো কোথাও ভাসিয়ে নেবে
তাই বলে কি এই তুফানে তরী ছেড়ে
হঠাৎ কোথাও পালিয়ে যাবে?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন