অতীত আর বর্তমান
শংকর ব্রহ্ম
২০২৪ নাকি বর্তমান
এখন তোমাকে ঘিরে বিষাদের গাঢ় কুহেলিকা
আমি আর এগোতে পারি না,
শীতের কুয়াশা এসে সামনে দাঁড়ায়।
যা ঘটে,তা ঘটে যায় মুহূর্তের দোলাচলে,
যেন কোন ভূমিকম্প তোমার আমার প্রেম,
প্রেম নাকি অঘটন বলা যায় তাকে?
সেই ভাবে ঘটেছিল বলে,
আমি বুঝতে পারিনি।
২০২৪ (অতীত) আর ২০২৫ (বর্তমান)
দুটি শক্তি কাছাকাছি এলে,
আকর্ষণ ও বিকর্ষণে -
কি কি সব ঘটে যেতে পারে?
আমি বুঝতে পারি না,
কেউ আছে যে ঠিকঠাক বুঝে উঠতে পারে?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন