অস্থিরতা
শংকর ব্রহ্ম
স্থির কোন কেন্দ্র নেই, ক্ষণিক সুখের মোহে দুলি
শিশুকাল থেকে যদি
স্থির কোন কেন্দ্রে ভর করে দুলে যাওয়া যেত,
হৃদয় তাহলে, হয়তো কিছুটা স্বস্থি সুখ পেতো।
বিপন্ন বাতাস এসে
মাঝে মাঝে এলোমেলো করে দেয় সব,
বড় অসহায় লাগে, নিজেকে তখন - মনে হয়,
সমস্ত প্রচেষ্টার একটা নির্দিষ্ট সীমারেখা আছে,
ধারে কাছে শত্রু কোন রক্তাপ্লুত হাতে
নিঃশব্দে দাঁড়িয়ে থাকে শিয়রের কাছে।
এই সব নিগূঢ় তত্ত্ব ভেবে ভেবে শুধু
হৃদয়ের অভীষ্ট কুসুম,
ফুটে উঠে ঝরে যায়
বারবার,
অনায়াসে নিভে আসে জীবনের আলো
আর সেই অস্থিরতা গড়ে তোলে
সন্তপ্ত সময়ের,স্রোতময় ঘূর্ণন দুর্বার।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন