আর কোন কথা নয়
শংকর ব্রহ্ম
আমিই শহীদবেদীর পাশে
পুঁতে রেখে এসেছিলাম
মিছিল শেষের রঙিন পতাকা,
তারপর ফিরে গিয়ে আর খুঁজে পাইনি তা
এখন ক্ষিদে আর ক্লান্তি
সব কিছুর সার কথা যেন,
এখন আর কোন কথা নয়
এখন সমস্ত কথারা
জমে জমে নিরেট পাথর,
কেবল বরফ যেন
আমদের মধ্যে কে যে
সেই পতাকা গোপনে বয়ে বেড়াচ্ছে,
এখন আর কোন কথা নয়
সমস্ত সময় জুড়ে,পল-অনুপল
কেবল বরফ ভেঙে জল
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন