অনর্থক
শংকর ব্রহ্ম
চোখ নেই যার তাকে তবু দেওয়া যায় দৃষ্টির স্বচ্ছতা,
চোখ আছে যার দৃষ্টির স্বচ্ছতা তার বেশী দরকার,
দৃষ্টি তার আচ্ছন্ন থাকে,লোভে কামে মোহে
যেন বা কুলূপ এঁটে চোখে কলুর বলদ হয়ে,
অনর্থক সংসারের ঘানি টেনে চলা
যাতে কোন প্রেম নেই,শান্তি নেই,ক্লান্তি আছে শুধু,
সে এক অপার যন্ত্রণা অনেকেরই সেই কথা জানা।
তবু এই অস্থির সময়ে,বহু লোক চোখ থাকতে কানা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন