অনর্থক
শংকর ব্রহ্ম
ভোরের কিনারা ছুঁয়ে ফিরে যায় রাত
এখন প্রভাত হবে দেরী নেই আর,
এইবার অসংখ্য কথার ভিড়ে হারিয়ে যেতে থাকি -
সকলেই পরিচিত
কেউ কাছের কেউ বা আবার অতি কাছের
কেউ দূরের কেউ বা আবার অতি দূরের
তা'তে কিছু আসে যায় না,
সকলেই বলে,আমাকে দেখো আমাকে শোনো।
কোন কোন কথা শিল্প হয়ে ওঠে,
আমি ডুবতে থাকি শিল্পের ভিতর
নিজেকে হারিয়ে ফেলি,
শেষে যখন আমি বলতে শুরু করি,
দেখি তা'রা কেউ আর নেই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন