অলৌকিক লীন
শংকর ব্রহ্ম
তোমার তুলনা তুমি আর কেউ নয়
তোমাকে দেখিনি আগে তাই রাগে ভেঙেছি হৃদয়
নিজেকে সাজাবে তুমি কত রূপে কত যে বিভায়?
ভিতরে যে ধার আছে তার ভার সহ্য করা দায়।
নিজেকে চেনাবে তুমি কত রূপে গত যে রেখায়?
ভিতরে যে গুণ আছে সে আগুনে দ্বিধা পুড়ে যায়।
নিজেকে লুকোবে তুমি কোন আঁধারে কোন সে গুহায়?
ভিতরে যে জ্যোৎস্নালোক
সে আলোকে সব কিছু উদ্ভাসিত হায়।
নিজেকে জানাবে তুমি কোন সুরে কোন সে ভাষায়?
তোমার ভিতরে গান অলৌকিক লীন,বেজে যায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন