অকারণে
শংকর ব্রহ্ম
কত ভুল করে বসি নিজে নিজেকে বোঝার ভুলে
কেন করি কি যে হয় ? সে'কথা বুঝতে যাই মূলে
সে'কথা বুঝতে গিয়ে,কিছু ফুল ছিঁড়ে ফেলি
দেখি কারও মুখ অপমানে কালো
কারও মুখ লজ্জায় লাল
কারও গন্ধ বুনো আর কারও গন্ধ মিষ্টি রসালো।
সব বোঝা সোজা নয় বলে নিজেকে বুঝি না ঠিক
ভুল করি প্রতি ক্ষণে ক্ষণে
কত ভুল করি আমি নিজে
নিজেকে চেনার ভুলে শুধু অকারণে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন