অজানা টান
শংকর ব্রহ্ম
প্রেম জোয়ারে ভাসব বলে
ওই চোখে আমি চোখ রেখেছি
ওই চোখ বহুবার দেখেছি,
রাগ দেখেছি, হাসি দেখেছি।
ঝরা পাতার গান শুনেছি,
আদিমতার বান দেখেছি
শুকনো ডালে প্রাণ ফেরাতে
ছবির রঙে রঙ মেখেছি।
সুখ জোয়ারে ভাসবো বলে
হলুদ রোদ গা সেঁকেছি
রঙিন ফুলে সবুজ পাতায়
কাঁটার ঝাড়ে বুক পেতেছি।
নিত্য অভিমান ভেঙেছি
তোমার চোখে চোখ রেখেছি,
অহংকারের মান রেখেছি,
অজানা এক টান দেখেছি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন