অবুঝের মতো
শংকর ব্রহ্ম
তোমাকে দেখার পর কতবার ভেবেছি যে মনে -
আকশে দেখব না আর চাঁদ,
অথচ বারবার আকাশের দিকে তাকিয়ে
অবাক বিস্ময়ে ভেবেছি -
চাঁদের অভাবে কী ম্রিয়মান হয়েছে আকাশ,
আমি তো তেমন ভাবে ম্রিয়মান হইনি কখনো
তোমার অভাবে।
তোমাকে ছোঁবার আগে কতবার
ভেবেছি যে মনে,
ছোঁবনা তোমাকে -
অথচ দিয়েছি ছুঁয়ে, না বুঝেই কিছু
অবুঝের মতো, এর কোন মানে হয়, বল?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন