অবুঝের মতো
শংকর ব্রহ্ম
তোমাকে দেখার পর কতবার ভেবেছি যে মনে
আকশে দেখব না আর চাঁদ
অথচ বারবার আকাশে তাকিয়ে বিস্ময়ে অবাক
চাঁদের অভাবে কী ম্রিয়মান হয়েছে আকাশ
আমি কি তেমন ভাবে
ম্রিয়মান হয়েছি কখনও তোমার অভাবে?
তোমাকে ছোঁবার আগে কতবার ভেবেছি যে মনে,
ছোঁব না তোমাকে
অথচ দিয়েছি ছুঁয়ে,না বুঝেই কিছু অবুঝের মতো,
এর কোন মানে হয়,বল?
আকাশও জানে না বোধহয়
চাঁদ ছাড়া তারও দিন চলে যায়,হেলায় -ফেলায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন