অবুঝ অনুরাগে
শংকর ব্রহ্ম
নিজের সাথে কথা বলি
নিজের পথে একলা চলি
জনসভায় গিয়ে দাঁড়াই
সামনে ঝুঁকে গলা বাড়াই,
মানুষ নামক জটিল জীবের
কঠিন মাথা গুনতে
আর রঙ বেরঙের নানান ভাষণ শুনতে।
ঘরে ফিরে মাথার ভিতর,
কত রকম স্বপ্ন জাগে
ভাল লাগে,ভালই লাগে বেশ তো।
মনের ভিতর পুলক জাগে
নেতার ভাষণ কেমন যেন পানসে লাগে,
তখন আরশি ভাঙি কঠিন রাগে
রঙিন সব স্বপ্নগুলি চুরমার হয়ে কোথায় ভাগে।
নিজের পথে একলা চলি,
নিজের মনেই কথা বলি অবুঝ অনুরাগে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন