অবগুন্ঠিতা
শংকর ব্রহ্ম
আমি কখনই তোমাকে
ফুলের মতো ব্যবহার করিনি,
যেমন কবিদের কবিতায়
গোলাপের যথেচ্ছ ব্যবহার,
কিংবা নিতান্ত ঘাসও
যে মর্যাদা পেয়েছে হুইটম্যানের কবিতায়,
তোমাকে নিয়ে সে রকম কিছু
আমি কখনও লিখতে চাইনি,
এবং তা লিখিওনি বটে।
অন্যেরা পুঙ্খানুপুঙ্খ
তোমাকে জেনে ফেলুক
সেটা আমি চাইনি কখনই,
তাই কবিতার ভিতরে নির্দিধায়
তুলে আনতে পারিনি তোমাকে
মার্জনা করো --
আমি কখনই তোমার সঙ্গে
ফুলের মতো যথেচ্ছ ব্যবহার করিনি ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন