আসছে সুদিন
শংকর ব্রহ্ম
ষাটটা বছর কাটলো আমার
আসছে সুদিন এই না শুনে
কাটছে এখন কষ্টে অতি
যাবার বেলার দিন যে গুণে।
এ সব কথা শুনলে এখন
কেমন যেন হাসি পায়
তোমার আমার সুদিন যে কার
ভাবতে বসে পড়ি দ্বিধায়।
আসছে সুদিন বলেন যারা
জেনো তারা লোক ঠকায়
গদি পাবার লোভে তারা
তোমার কাছে ভোটটি চায়।
আসছে সুদিন শুনছি আমি
কম পক্ষে ষাট বছর
দলের কথায় ভোট দিয়েছি
বুঝিনি কে আপন পর।
আনবে সুদিন বলেন যারা
তারা তোমায় চেনেও না
তুমি তাদের চিনতে পার
সুদিন তবু আসছে না।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন