আনন্দ উৎসব
শংকর ব্রহ্ম
যখন তোমার সমস্ত বাগান ভরে গেছে ফুলে
একবার বাইরে এসে দেখ
উত্তরীয়র আড়ালে ঢাকো নিষিদ্ধ পৃথিবী
আমি বাউল হয়ে চলে যাব দূরে
যেখানে নাম ধরে ডাকলেও কেউ সাড়া দেয় না
হয়তো আবার ফিরেও আসব
যখন তোমার উঠোন ভরে যাবে উদাসী হাওয়ায়
বাতাস ভরে উঠবে তোমার দীর্ঘশ্বাসে
ক্ষুধার্ত পৃথিবী এসে দাঁড়াবে তোমার সামনে
ফিরে এসে বুঝে নেব পৃথিবীর গোপন শঠতা
তারপরে তোমার হাত ধরে বলে উঠব
চল আজ আমাদের আনন্দ উৎসব।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন