আমার দেশ
শংকর ব্রহ্ম
আমার দেশ মহান ভারতবর্ষ
যেখানে গরীবরা আরও গরীব হয়
ধনীরা টাকার কালো পাহাড়ে চড়ে,
প্রতিভাবানেরা এখানে অনাহারে মরে
ভাল লোকেরা নানা ভাবে অপদস্ত হয়,
নির্ঝঞ্ঝাট মানুষের উপর যত ঝঞ্ঝাট নেতারা তুলে দেয়।
এখানে বড় বড় ভাষণ আর আশার বাণী শুনিয়ে
ভোটে জেতা যায় স্বজন পোষণ চলে সর্বত্র হায়
ঘুষ দেওয়া নেওয়া এখানে রীতিমত অপরিহার্য
ন্যায় নীতির আশা করা ভীষণ রকমের অন্যায়।
এইসব দেখে আমাদের মতো সব মূর্খ নাগরিক
তালে তাল দিয়ে যাচ্ছি ঠিক।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন