তুমি সুখি হও

তুমি সুখি জেনে, আমিও সুখি হয়েছি,
কারণ জীবনে তোমায় ছাড়া কিছুই
চাইনি আমি, ভুলে গেলে সেই তুমিই,
আজকে শুধু তোমার সুখই চাইছি,
তুমি চেয়েছ বলেইতো আমি কাঁদছি,
হৃদয় পুড়িয়ে তোমার সুখটা চাই,
প্রিয়া শেষ হয়ে গেছে ? ভালবাসাটাই !
লক্ষ্মীসোনা, বিরহ বেদনায় জ্বলছি।

তুমি ভাল আছ, সুখে আছ, খুব ভাল,
তোমার কষ্টতো চাইনি, আমি চাই না,
সুখ-শান্তি আজ সব শেষ হয়ে গেল,
আমার সম্বলতো বুক ভরা যন্ত্রণা,
আমার বেদনায় তোমার শান্তি হল,
তবে তাই হোক, এটাই শুঝু সান্ত্বনা।