ভারতবর্ষের ও বাংলা ভাষার মধ্যে সর্বাধিক সনেট কবিতা রচয়িতা। কবি : সঞ্জীব গঙ্গোপাধ্যায়
প্রতিভার চেয়ে টাকাই বড়
আজকের দিনে প্রতিভার মূল্য নেই
টাকার মূল্যই আজ সব চেয়ে বেশি,
যে ছেলেটা অনেক ভাল খেলে সে ভাই
শুধু বঞ্চিত টাকায়, খেলে দিবা-নিশি,
প্রতিভাবান দিনরাতে করে লড়াই,
যাদের নেইকো বিজ্ঞানের জ্ঞানটাই,
তারা বিজ্ঞান পড়ে, প্রমাণ রাশি-রাশি,
গলা না থাকলেও গানে তারা উর্বশী।
অথচ, ভেবে দেখো অনেক ছেলে আজ,
টাকার জন্য পারে নাকো বই ছাপতে,
সাহিত্য চর্চা করি এটা আমার কাজ,
আমি ক্ষুদ্র লেখক, বৃহৎ পৃথিবীতে,
ঈশ্বর! আমি আর চাই না এ সমাজ,
তুমি কি পার না প্রতিভা ভালবাসতে!
কবিতা — প্রতিভার চেয়ে টাকাই বড়
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
সাম্য-জীবনমুখী কবিতা
১৬
এআই বিশ্লেষণ (মূলভাব)
কবিতাটিতে বর্তমান সমাজের এক করুণ ও নির্মম সত্য ফুটে উঠেছে, যেখানে মেধা ও প্রতিভার চেয়ে অর্থকে বেশি প্রাধান্য দেওয়া হয়। যোগ্য ব্যক্তিরা সুযোগের অভাবে বঞ্চিত হচ্ছে, আর অর্থবিত্তের জোরে অযোগ্যরা সুযোগ পাচ্ছে। কবি আক্ষেপ করে বলেছেন, অর্থাভাবে অনেক লেখক বই প্রকাশ করতে পারেন না। ঈশ্বরের কাছে কবির করুণ প্রশ্ন—তিনি কেন প্রতিভাকে ভালোবাসেন না।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শান্তনূর
শুভ জন্মদিন! 🎈
পবিত্র পাত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী