সন্ধ্যা যার,
বুক কাঁপার,
শোক মহল।
চক্ষু তার,
দুঃখ ভার,
ঘুম দখল।
শব্দহীন,
রাত গহিন,
কাঁদছে কেউ।
চুপ কথার,
দুঃখ তার,
তুলছে ঢেউ।
একলা কাঁচ,
কার আওয়াজ,
চুপ লুকায়?
একলা মন,
কোন দহন,
খুব শুকায়?
আমরা সব,
জ্যান্ত শব,
ঘর জুড়ে,
দেখছে কে,
কার পোড়ে,
বুক খুড়ে?
বাড়ছে রাত,
শূন্য হাত,
বাড়ছে খুব।
জমছে জল,
কার কাজল,
ভাসছে খুব!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন