আমাদের কেউ আর কারো চোখে রাখিনাতো চোখ,
হেঁটে যাই দূর কোনো পথে, ভেবে নেই ওখানেই আনন্দলোক।
আমাদের ফেলে আসা পথে, জমে থাকে স্মৃতি,
জেগে ওঠে বিষাদের বিবর্ণ ঘাস,
উত্তুরে হাওয়া এসে তিরতির ছুঁয়ে দেয়
গোপানে লুকিয়ে রাখা দীর্ঘশ্বাস!
আমাদের কেউ আর কারো মুখ রাখিনাতো মনে,
কী যেন কীসের ব্যথা তবু জাগে গোপনে গোপনে।
চেনা মুখ, চেনা মন, চেনা পথ ভুলে গিয়ে
আমরাই ছুটে যাই অচেনাকে করতে আপন,
তবুও নিশীথ জানে, বুকের গহিন কোণে
জেগে ওঠে চেনা কোন অচেনা কাঁপন।
একদিন পথ হলে শেষ, হিসেবের খাতা খুলে
বেহিসেবী হতে চায় ক্লান্ত এ মন,
সেইদিন আমরাই, খুঁজে পাই আমাদের,
ভুলে ভরা ব্যর্থ শ্যাওলা জীবন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন