হাত বাড়িয়ে ছুঁতেই দেখি, তোমার ছায়ায় তুমি নেই,
দাঁড়িয়ে ছিলাম সবুজ ঘাসে, ঘাসের নিচে ভূমি নেই।
তোমার সজল চোখের ভাষায়, যা ভেবেছি রাত্রিদিন,
মেঘের প্রহর কাটলে দেখি, ছুটেছে ট্রেন যাত্রীহীন।
একলা পথিক পথের ধুলোয়, হাঁটল যে পথ হাত ছুঁয়ে,
অবাক আলোয় দেখল জীবন, ডুবছে ভীষণ রাত ছুঁয়ে।
এক জীবনের আঁতুড় ঘরে, যা জন্মেছে বিশ্বাসের,
আরেক জীবন শুধবে সে ঋণ, অপেক্ষাটা নিঃশ্বাসের।
হাত বাড়িয়ে ছুঁতেই দেখি, তোমার ছায়ায় তুমি নেই,
সবুজ ঘাসের বুকের ভেতর, জলজ জীবন, ভূমি নেই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন