বিজয় মানে মায়ের ভাষা
বোনের হাসির রেশ,
বাবার আদর-ভালোবাসা
ভায়ের স্নেহ বেশ|
বিজয় মানে খোলা আকাশে
পাখ-পাখালির মেলা,
বিকেল বেলা বন্ধুদের আড্ডা
আবৃত্তি-গান-খেলা|
বিজয় মানে কৃষকের মুখে
নতুন ধানের হাসি,
জলের ধারে মাছের খেলা
আনন্দ রাশি রাশি|
বিজয় মানে অসুস্থ রোগীর
সুস্থ হওয়ার গান,
হিমালয় দেশে পর্দাপনে
মানুষের বলিয়ান|
বিজয় মানে একতাবদ্ধ
নেই কোন বাঁধা,
চলতে-ফিরতে-খেলতে
দিতে হয়না চাঁদা|
বিজয় মানে স্বাধীন জাতি
ধরার শ্রেষ্ঠ চাওয়া,
শত্রু সেনাদের ধ্বংস করে
১৬ই ডিসেম্বর পাওয়া|
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন