7 July, 2019
ভালবাসা যদি ডাকে
রাসেল নির্জন
ভালবাসা যদি ডাকে,
কোন এক ফাগুনে;
হারিয়ে কি যাবে আমায় নিয়ে
দূরের ঐ পাহাড়ি ঝর্ণা, সমুদ্রের অবগাহনে।
হারিয়ে যেতে দিবে কি নিঝুম ফাগুনে,
তোমার চুলের ঘ্রাণে।
তোমার গায়ের রং এখনো আগের মত,
কি কোমল, কি সুরভিত।
গোলাপী মেঘের মত
যেন টোকা দিলে ঝরবে জল,
স্নিগ্ধতায় ভরে যায় আমার বুক, আমার করতল।
আমার বুকের পাজরের নীচে
একটা হৃদয় যেমন তোমায় খুব যত্নে রাখে;
আমিও চাই তোমার হৃদয় যেন
আমায় তেমন পুষে রাখে।
লোকালয় ফেলে, পাহাড়, সাগর ডিঙিয়ে,
দক্ষিণা বাতাস আসে সমুদ্রতীরে,
সেথা বুকে এসে কভু বলো
ভালবাসি শুধু তোমারে।
ভালবাসা যদি ডাকে
আষাঢ়ের বৃষ্টিস্নাত নির্মল প্রকৃতিতে,
তুমি কি আসবে
আমি পথ চেয়ে রব জল ভরা দৃষ্টিতে!
©Rashel Nirjhon
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন