Fri, 1 Nov, 2024
শরতের কাশফুল
রাসেল নির্জন
শুভ্র মেঘে ঢাকা আকাশের দিগন্ত,
কাশফুলে ভরে ওঠে মাঠের প্রান্ত,
শীতল বাতাসে উড়ে পালকের মত,
নিঃশব্দে বয়ে যায় এক নতুন ছন্দ!
ধরণীর বুকে বয়ে যায় স্নিগ্ধ হাওয়া,
পাখিরা আকাশে গান গেয়ে উড়ে চলে;
সোনালী ধানের শীষ নাচে হাওয়ায়,
বেলে হাঁসের ঝাঁক, ডুব দেয় বিলে!
দূর গাঙ্গে স্রোতের নৃত্য চলে,
নদীর তীরে পানকৌড়ি বসে পাখা মেলে,
সোনালী সূর্য ওঠে, আলো-ছায়ার খেলা,
পাখিদের কলতানে ভরে যায় বেলা!
শরতের সৌন্দর্যে হৃদয় জুড়ে যায়,
মুগ্ধতা ছড়ায় প্রকৃতির কোণায় কোণায়।
©Rashel Nirjhon
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন