12 Dec, 2018
সরিষা ফুলের হাসিতে
রাসেল নির্জন
সরিষা ফুলের হাসিতে,
মন উড়ে যায় খুশিতে।
বাঁধনহারা মনকে আমি উড়িয়ে দেই
তোমার কাছে,
তোমার গালে ফুল গষিয়ে
চুমু দিতে চাই ভালবেসে।
তোমার গোলাপী গায়ে সরিষার হলুদ
কি সুন্দর, কি মধুর;
শিহরিত হয়ে গুনি
অপেক্ষা আর ভালবাসার প্রহর।
যদি ডেকে বলি এসো সরিষার ফুলের মাঝে
গড়াগড়ি করি বুকে লয়ে;
যদি লোকে কিছু ভাবে এই হেতু
রবে কি পালিয়ে,
তবে এসো আমার ঘরে
সরিষা ফুলের বিছানাতে খালি গায়ে।
তুমি প্রথম, তুমি আমার শেষ
পথে ও প্রান্তরে, ঘরে;
দিনে রাতে, মাসে ও বছরে
সমস্ত দেহ মন-প্রাণ জুড়ে;
এই স্নিগ্ধতায় এই ভেজা ঘাসে,
আমার ক্ষেতের ঘাসফুলেরাও যেন
অপেক্ষায় আছে তোমায় ভালবেসে!
Rashel Nirjhon
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন