9 March 2019
রজনী কেটে যায়
রাসেল নির্জন
রজনী কেটে যায়
আঁখিদ্বয় রয় জেগে
পুকুর খানা কচুরিপানায় ঢাকা,
ডাহুক ডাকে হিজল তলে একা!
নারিকেলের সফেদ ফুলগুলো
রাতভর ঝরে, উঠোন জুড়ে
শিহরিত বায়ু এসে
যায় যে মুগ্ধ করে!
দুটি জোনাকি অদূরে
থেমে থেমে পাখা মেলে উড়ে,
পাতাবনে খানিক পরে
স্বপ্ন নিয়ে যায় হারিয়ে অন্ধকারে. .. ..
©Rashel Nirjhon
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন