24 August, 2012
রাতের মাধুরী
রাসেল নির্জন
রাতের নিঃস্তব্ধতা জাগে গভীর আঁধারে,
নক্ষত্রেরা জ্বলে সোনালি ঝিলিক মেরে;
চাঁদের কিরণ যখন পরে মেঘের ওপরে
ভাসমান নদী যেন ঢেউয়ে ঢেউয়ে চলে ধীরে।
নীরব, নিভৃত প্রকৃতি জুড়ে
ঝিঁঝিঁ ডাকে এক রহস্যময় সুরে,
ভেজা মাটির গন্ধ ভেসে আসে
হাসনাহেনার মুগ্ধ ঘ্রাণে ভরে!
রাতের মাধুরী হৃদয়ে এক অদ্ভুত স্বপ্ন বোনে,
অন্ধকারের কোলে শান্তির আহ্বান শোনে,
লোকালয় ছেড়ে ঐ দূর ঝিলে
হুতুম পেঁচা ডাকে একা হিজলের ডালে!
©Rashel Nirjhon
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন