মিল্কিওয়ের স্বপ্ন ছায়ার ঝাঁক কোথায়!
বদ্ধ শহরে তারার সাথে সখ্যতা কোথায়!
পথহারা পথিক আমি একলা হাটি
ঘাসফড়িঙের মত সবুজ ঘাসে,
রুপালি জলাধরের পাশে হিজলের ডালে
একটি পাখির গান কর্ণকুহরে আসে,
কেমন জানি পরমানন্দ
কেমন যেন একটা উদাস সুরে,
একটি তারা আকাশে জ্বলছে এখনও
এই নীরব ধূসর ভোরে।
ধীর গতির ঘন্টা, ধীরে ধীরে হেঁটে,
ধূসর আকাশে বৃষ্টির আবাস
এসেছি যেথা
পরাটা এখনও নামানো হয়নি কড়াইয়ে
রাত্রি শেষে ক্ষুধা পেটে!
Rashel Nirjhon
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন