24 Nov 2013
রাসেল নির্জন
অনন্তকাল ধরে
অনেক আশার ভালবাসার
চেনা হাওয়ায় ভেসে ভেসে,
কে জানে কত দূরে যাব হারিয়ে;
সমুদ্র, সবুজ অরণ্য, ভুবন পেরিয়ে!
প্রতিদিন দেখা হতো তোমার আমার,
ছিলাম কত চেনা জানা,
তবুও যেন দুজন অচেনা
কে জানে কত দূরে
সুখের ঠিকানা।
শত অভিমানের ভিড়ে,
বুকের ভিতরে
কোন সে পরম গভীরে;
তুমি থাকো, তুমি ডাকো
নীরবে অশ্রুঝরা রাত-ভোরে!
শত কুলসিত কুটিলতার ভিড়ে;
আমার আত্মা যেন থাকে,
তোমার আত্মার সাথে মিশে,
বিধাতার বিধানে অনন্তকাল ধরে!!
©Rashel Nirjhon
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন