আহা কি মায়া! তাহার দুটি চোখে
তরুছায়ার মত আধো রহস্যময়;
যেন দুটি নিঃশেষিত নক্ষত্র
যেখানে হারায় সকল ক্ষণ, হারায় সময়।
নিদ্রাহীন রাতে, আলো আঁধারের মাঝে,
যখন সে হাসে, যেন জোনাকির মিছিল;
তার চোখের মায়া, মায়াবী দৃষ্টি
হৃদয় গভীরে বয়ে চলা ঝিলিমিল!
মায়াময় চেহারা, যেন রাত্রির স্নিগ্ধ শিউলি ফুল,
যার সৌরভে বিভোর হয়ে যায় চারিপাশ;
সেই সৌরভে মায়ায় বাঁধা পড়ে মন
হৃদয় নদীতে বয়ে চলে অমৃত হিমেল বাতাস!
মায়াবিনীর মায়াময় চাহনি
হৃদয়ে ঢেউয়ের মত আছড়ে পড়ে;
হৃদয়ে তটভূমিতে ছুটে এসে সে
আমাকে নিয়ে নেয় নিজের করে!
Copyright: Rashel Nirjhon
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন