13 April 2014
জোনাকি
রাসেল নির্জন
আজ আমার ঘরে
একঝাঁক জোনাকি
আহা, মিটিমিটি জ্বলে;
জোনাকিরা কত সুখে ঘুরে
লুসিফারেজ এনজাইম জ্বালিয়ে উড়ে উড়ে
অবাক তাকিয়ে রয় একটা ছেলে!
মনে পড়ে গেলো সেই ছেলে বেলা
একটি কাচের জারে কিছু আমপাতা ভরে;
ডজন দু'য়েক জোনাকি দিয়েছিলাম পুরে!
আমায় দিচ্ছিল যেন পাহারা
ছোট্ট প্রহরীরা ছোট্ট প্রদ্বীপ নিয়ে;
আঁধারে কাচের জারে সে মনোরম দৃশ্য
দেখে দেখে চলে গিয়েছিলাম ঘুমের দেশে!
সকালে উঠে দেখি জার আছে
নেই জোনাকি, নেই আমপাতা;
কেঁদে কেঁদে ভাসিয়ে বুক
বাড়ি জুড়ে বাঁধিয়েছিলাম ভিড়ভাট্টা!
©Rashel Nirjhon
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন