জোনাকির আলো নিভু নিভু জ্বলে
রাতের নিস্তব্ধতা ভাঙে,
মাটির বুকের কোলে লুকানো,
ছোট্ট আলোয় নতুন আশা জাগে।
নক্ষত্রেরা বিরল, দীপ্ত,
বহু দূরের অতলান্তে,
তাদের আলো গ্রহের উপরে,
শাশ্বত ছোঁয়া, নীরব সঙ্গীতে।
জোনাকির হাসি কোমল,
চাঁদের স্নিগ্ধতার চেয়ে কম কিসে,
নক্ষত্রের আলো অমিত,
রাত্রির চিরন্তন মন্ত্রে।
রাতের নীরব চরণে ছড়িয়ে
জোনাকির মৃদু রশ্মি,
মাটির কোলে আলোয় আঁকা
আহ কি শোভিত প্রকৃতির প্রতিচ্ছবি!
নক্ষত্রেরা তাদের জ্যোতি,
সাধের সঙ্গীত গায়,
দূরন্ত আলোর রঙে
নিভৃতে নীরবতা সাজায়।
মেঘের ভিতর বিদ্যুৎ ঝলক
রাত্রির রহস্য উন্মোচন,
শব্দের ঝংকারে ভেসে যায়
অন্তরাত্মার ভাবন।
জোনাকির আলো, নক্ষত্রের সুর,
মেঘের বিদ্যুতের ঝলক,
রাতের মঞ্চে সব কিছুর
এক অপূর্ব কলরব।
© Rashel Nirjhon
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন