জীবন নদীর ভেলা
রাসেল নির্জন
এতো মানুষ এই পৃথিবীতে
তবুও যেন কেউ কারও নয়,
সুখ আর সফলতা নামের ভেলায়
তিলে তিলে নিজেকে করছে ক্ষয়!
জীবন নদীতে সবাই যেন ভাসমান ভেলা,
স্রোতের টানে ভেলায় টিকে থাকার খেলা!
আঁধার আছে বলে আলো জ্বলে,
ব্ল্যাকহোলের টানে সব ছুটে চলে;
জীবনপ্রদীপ নিভে গেলে
জীবনের সব অর্জন-
কে আমার? আমিই বা কার?
সব লেনদেন পেছনে ফেলে,
ছুটে যেতে হবে অনন্তকালে!
ক্ষনিকের সুখে ভরে উঠে শূন্য অন্তর,
অলীক স্বপন চোখে ভাসে
মন উদাস হয়ে পড়ে;
বৃষ্টিকণা গাছের পাতায় ছলছলে,
বৃষ্টিভেজা বিকেলের সুরে!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন