একটি মেয়ে
রাসেল নির্জন
ঐ দূর সবুজ বনছা ঘেষে
পাহাড়ী পাথুরে নদীর উচ্ছল জলে;
চাঁদ হয়ে বসে যেন একটি মেয়ে
সফেদ জামা পড়ে পাথর তলে!
মেঠো পথে বনো ঘাসে
স্নিগ্ধ সজীবতা তোমায় ঘিরে;
রজনীগন্ধার মত তুৃমি সুবাস ছড়িয়ে
হৃদয়ে চলো গোপনে ঝর্ণার সুরে!
পাথুরে নদীর কল্লোল ধ্বনীতে
সবুজ বনছায় পাখিদের মিলনে;
তোমার চুরির ঝংকার
মিলে একাকার স্বপ্নীন সন্ধানে!
ভুবন ভুলানো তোমার মোহিনী হাসিতে
হৃদয় যে বারবার বাঁধা পড়ে;
আমার দুঃখীত ম্লান চোখে
স্নিগ্ধ শীতলতা যায় ভরে!
©Raahel Nirjhon
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন