মৃদু কুয়াশায় ভাসে এই রাত,
চাঁদের আলো তাতে স্নাত।
শীতল বাতাসে সুরভি ছড়ায়,
নীরবতা গায়, হৃদয় নাচায়।
চাঁদটা যেন একাকী হাসে,
কুয়াশায় ঢাকা, রহস্যরাশি বেশে,
রাতের নীরবতায় হৃদয়ের আহ্বান,
কুয়াশার মাঝে, চাঁদের প্রেমের গান।
চাঁদ ও মৃদু কুয়াশার মাঝে আজ
চলছে যেন এক অজানা প্রেম,
স্নিগ্ধ বাতাসে ছড়ায় এক সুর,
নীরবতা গায়, মনের গভীর দূর।
রাতের নীরবতায় ভেসে আসে পোকাদের গান,
মৃদু কুয়াশায় ঢাকা চারদিকের ধুয়াশে দিগন্ত,
মনের গহনে ভাসে সুখের অভিসার,
চাঁদ আর কুয়াশার ভালোবাসা অফুরন্ত।
©Rashel Nirjhon
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন